Thursday, November 27, 2014

ফেসবুক বন্ধুদের তাদের নিজের আইডি দিয়ে ফেন্ড সাজেক্ট করে অবাক করিয়ে দিন(Troll)

ফেসবুক বন্ধুদের তাদের নিজের আইডি দিয়ে ফেন্ড সাজেক্ট করে অবাক করিয়ে দিন(Troll):-

আসসালামু আলাইকুম
বন্ধু দের সাথে একটু মজা করলে খারাপ হয়না
তার আইডি তে তাকে ই সাজেক্ট করে :D
বেশি কথা বলার টাইম নাই  :roll:
যা যা লাগবেঃ ১। কম্পিউটার (অবশ্যই নেট কানেক্ট সহ  :-P )
আর Chrome Extension প্রথমে Chrome Extension টি ডাওনলোড করে নিন
যেভাবে করবেনঃ 


দুইটি অপশন পাবেন:
1. Troll one of your friends :
Copy your friend's account URL, Example : https://www.facebook.com/talanted.harami
Paste the URL in the input field

Click " Troll One Friend"
 আর সবাইকে একসাথে Troll করতে চাইলে:
2. Troll All Friends: Sipmly,
Click "Troll All Friends" button to troll all your friends .

মার্কজুকার্বাগ নিয়ে এলো ফেসবুকে চ্যাটিং এর জন্য একদম নতুন একটি অ্যাপ!!!

মার্কজুকার্বাগ নিয়ে এলো ফেসবুকে চ্যাটিং এর জন্য একদম নতুন একটি অ্যাপ!!!

সবাই কে আমার সালাম জানাই।
আশা করি প্রযুক্তির সুরে আপনারা সবাই ভালোই আছেন।
এবার ফেসবুকে গ্রুপ চ্যাট করার জন্য এবং বিভিন্ন কোম্পানি চ্যাট করার জন্য আলাদা একটি চ্যাট অ্যাপ বানিয়েছে ফেসবুক ল্যাব।
এই অ্যাপ দিয়ে গ্রুপে চ্যাট করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক জানিয়েছে তাদের বানানো নতুন এই অ্যাপ দিয়ে যেকোনো দল কিংবা কোনও অফিশিয়াল,
বিনেজস পার্টনার নিজেদের মত করে বার্তা আদান প্রদান করতে পারবে।
এতে করে নিজেদের মাঝে মিটিং কংবা ফাইল ট্র্যান্সফার খুব সহজেই হয়ে যাবে।
ফেসবুক তাদের নতুন এই অ্যাপ এর নাম দিয়েছে ‘ফেসবুক গ্রুপ্স’
এই অ্যাপ দিয়ে শুধু চ্যাটই নয়,

চাইলে গ্রুপে সরাসরি এ অ্যাপের সাহায্যে গ্রুপ পোস্ট,
ছবি শেয়ার,

নতুন বন্ধুদের যোগও করা যাবে।

ফেসবুকে না গিয়ে এই অ্যাপ দিয়েই গ্রুপে নতুন কোনও পোস্ট হয়েছে কিনা কিংবা বন্ধুদের মাঝে নতুন কোনও টোপিক্স নিয়ে আলাপ হচ্ছে কিনা তা জানা যাবে।
এর আগে ফেসবুকের পেইজ নিয়ন্ত্রণ করার লক্ষ্য নিয়ে ফেসবুক পেইজ নামের আলাদা অ্যাপ বানায়, এছাড়া ফেসবুক চ্যাট এর জন্য রয়েছে মেসেঞ্জার।
বর্তমানে সকল স্মার্টফোনের জন্য মেসেঞ্জার ব্যবহার বাধ্যতামূলক ফেসবুক ম্যাসেজ আদান প্রদানের জন্য।
এবার ফেসবুকের ফেসবুক গ্রুপ্স অ্যাপ দিয়ে নতুন ভাবে আলোড়ন সৃষ্টি করলো ফেসবুক।
অনেকেই মনে করছেন ফেসবুকের এই অ্যাপ হোয়াটস অ্যাপ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে।
তবে দেখা যাক সময়ের সাথে সাথে ফেসবুকের নতুন এই অ্যাপ কতোটা সাফল্য পায়।
অ্যাপ ডাউনলোড লিঙ্ক- এখানে
ভালো থাকবেন সবাই!

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৮] :: Drop Down List তৈরি

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৮] :: Drop Down List তৈরি

আশা করি সবাই ভালো আছেন ও গত পর্বটি বুঝতে পেরেছেন। আজ আমরা শিখবো Data Validation এর মাধ্যমে কিভাবে Drop Down List তৈরি করা যায়। এটা মুলত যেইসব ডাটা প্রায় ব্যবহার করতে হয় সেইখানে বার বার না লিখে একটা লিস্ট একবার তৈরি করে নিলে বারবার ব্যবহার করা যায়। ফলে কাজ করা অনেক সহজ হয়। আজ আমরা বিভিন্ন অনলাইন Application Form, Email ID খোলার সময় যে ধরনের ড্রপ ডাউন লিস্ট দেখি তা ও বানানোর চেষ্টা করবো। তো আসুন কাজ শুরু করা যাক

উদাহরণ ১

ধরুন ১ টি কোম্পানির ৭টি শোরুম  আছে। কোম্পানির হিসাব কর্মকর্তাকে প্রতিদিন প্রতিটা শোরুম এর মোট বিক্রয়ের হিসাব রাখতে হয়। প্রতিদিনই উনাকে হিসাব করতে গিয়ে শোরুমগুলোর নাম লিখতে হয়। উনি কিভাবে সহজে একটা Drop Down List তৈরি করে কাজটি করতে পারে তা আমরা দেখবো। প্রথমে নিচের চিত্রের মত কিছু ডাটা টাইপ করি (সহজে বুঝার জন্য অল্প ডাটাই লিখলাম কেননা একজন হিসাব কর্মকর্তাকে অনেক ডাটাই সংগ্রহ করতে হয়) এবং একপাশে শোরুমগুলোর নাম লিখি। এখন showroom কলামের সেল এ ছবির মতো কার্সর থাকা অবস্থায় Data ট্যাব থেকে Data Validation এ ক্লিক করি।
এখন নিচের ছবির মত Data Validation ডায়ালগ বক্স থেকে Allow এর ড্রপ ডাউন লিস্ট থেকে List সিলেক্ট করি। এরপর Source এর ঘরে কার্সর রেখে সোর্স দেখিয়ে দেই অর্থাৎ চিত্রের মতো showroom গুলো সিলেক্ট করি। তবে সিলেক্ট করার সময় কয়েকটি সেল বেশি সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ হবে।  কিছুদিন পর যদি নতুন আরও ২/১ টি শোরুম চালু হয় তাহলে ওই লিস্টে শোরুমের নাম লিখে দিলেই অটো নিয়ে নিবে কেননা কয়েকটি সেল তো আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছি।
এবার OK তে ক্লিক করুন। এখন B2 সেলে কার্সর নিলেই একটি Drop Down List থাকার চিহ্ন দেখাবে। যাতে ক্লিক করলেই Drop Down List দেখাবে।
আমরা Fill অপশন এর মাধ্যমে ওই কলামের আরও কিছু সেল Fill করি। যতগুলো সেল আমরা Fill করলাম ততগুলো সেলেই ক্লিক করলেই Drop Down List আসবে। এখন হিসাব কর্মকর্তাকে আর কষ্ট করে শোরুমের নাম লিখতে হবে না, সিলেক্ট করলেই হবে। এখানে একটা জিনিশ লক্ষণীয় সোর্স হিসাবে আমরা যতটুকু অংশ সিলেক্ট করেছি তা Edit করলে তা অটো Drop Down List এ দেখাবে। ধরুন নতুন একটা ব্রাঞ্চ খুলনা তে চালু হইছে, এখন Rajshahi এর নিচে khulna লিখলে ৬তা অটো Drop down list এ দেখাবে।

উদাহরণ ২

নিচের চিত্রের মত আমরা কিছু ডাটা টাইপ করি।
এখন Fill অপশন এর মাধ্যমে তারিখ ১ হতে ৩১ , বারো মাসের নাম, আর সন আমরা যতটা চাই Fill করি। যারা করতে পারবেন না আমার এই পোস্ট টি দেখে আসুন আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৩]
চিত্রের মত C2 সেলে কার্সর রেখে Data Validation ডায়ালগ বক্স থেকে Allow এর ড্রপ ডাউন লিস্ট থেকে List এবং Source বক্সে কার্সর রেখে ১ থেকে ৩১ পর্যন্ত তারিখসমুহ সিলেক্ট করে OK তে ক্লিক করি।
এবার E2 সেলে কার্সর রেখে Data Validation ডায়ালগ বক্স থেকে Allow এর ড্রপ ডাউন লিস্ট থেকে List এবং Source বক্সে কার্সর রেখে January থেকে December পর্যন্ত মাস সমুহ সিলেক্ট করে OK তে ক্লিক করুন। এরপর G2 সেলে কার্সর রেখে Data Validation ডায়ালগ বক্স থেকে Allow এর ড্রপ ডাউন লিস্ট থেকে List এবং Source বক্সে কার্সর রেখে সনসমুহ সিলেক্ট করে OK তে ক্লিক করুন। আমাদের কাজ শেষ। এই ফরম্যাটটি আমরা বিভিন্ন অনলাইন Application Form, Email ID খোলার সময় দেখতে পাই।
আমি একটা জন্ম তারিখ লিখেছি। এবার আপনারাও যার যার জন্মতারিখ তৈরিকৃত Drop Down List থেকে সিলেক্ট করুন। :lol:
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৭] :: Data Validation

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৭] :: Data Validation

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আমি আজ একটু ফুরফুরে মেজাজেই আছি, ছুটির দিন তো তাই। আজ আমরা শিখবো Data Validation, যা  কিনা Data ট্যাব এর Data Tools গ্রুপে রয়েছে। Validation শব্দের বাংলা অর্থ হল নিয়ন্ত্রণ করা বা বৈধতা প্রদান করা। তাহলে আমরা দেখি Data Validation এর মাধ্যমে কিভাবে ডাটা কে নিয়ন্ত্রণ করা যায়।

উদাহরণ ১

প্রথমে নিচের চিত্রের মতো কিছু ডাটা টাইপ করি। যেসব সেলের ডাটা কে নিয়ন্ত্রণ করতে হবে সেগুলো সিলেক্ট করি। তারপর Data ট্যাব থেকে Data Validation এ ক্লিক করি।
তাহলে নিচের চিত্রের মত একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে Allow এর ড্রপ ডাউন লিস্ট থেকে Whole Number সিলেক্ট করি। সর্বনিম্ন ০ ও  সরবোচ্চ মান ১০০- সিলেক্ট করি। এরপর Ok তে ক্লিক করি।
এখন আপনি চাইলে ও এই সেল সমুহে ০-১০০ এর বাহিরের ডাটা লিখতে পারবেন না। লিখলেই নিচের মত ডায়ালগ বক্স আসবে।
আপনি ইচ্ছে করলে Input message ও Error message ও দিতে পারেন। এতে আপনি যেই সেল/সেলসমুহে Data Validation করেছেন সেইগুলো সিলেক্ট করা অবস্থায় Data validation ডায়ালগ বক্স থেকে Input Message মেনুটি সিলেক্ট করুন।
তারপর বক্স এ Input Message হিসাবে লিখলাম Please Write here between 0 to 100. এরপর Error Alert মেনুটি সিলেক্ট করি Error message  হিসাবে যা মন চায় লিখুন। আমি লিখলাম "ওই মিয়া পাগল হইছো ?কাজে মনোযোগ দাও" :roll: ।  এবার Ok ক্লিক করুন। ওই সেল/সেলসমুহে কার্সর নিলে একটি ইনপুট মেসেজ দেখাবে এবং ডাটা লিখতে ভুল করলে আপনার নিজের দেওয়া ইরর ম্যাসেজটি দেখাবে।
আপনি যদি সব সেলের/কয়েকটি সেলের Data Validation বাদ দিতে চান তাহলে ওই সেল/সেলসমুহ সিলেক্ট করে Data Validation ডায়ালগ বক্স থেকে প্রথমে Clear All তারপর OK তে ক্লিক করুন।

উদাহরণ ২

অনেক সময় আমরা দেখি ৩০ বছর বয়সের বেশি লোক চাকুরিতে আবেদন করতে পারেনা। এক্ষেত্রে চাকুরিদাতা প্রতিষ্ঠান তাদের অনলাইন আবেদন ফর্মে Date of Birth এর ডাটা কে নিয়ন্ত্রণ করতে পারেন। এক্ষেত্রে নিচের ছবির মত যেই সেলে আবেদনকারী তার জন্মতারিখ লিখবে তা সিলেক্ট করে Data Validation ডায়ালগ বক্সে Allow এর ড্রপ ডাউন লিস্ট থেকে Date এবং Data এর ড্রপ ডাউন লিস্ট থেকে greater then or equal to সিলেক্ট করি। যেই তারিখের পূর্বে জন্ম নেয়া কোন লোক এপ্লাই করতে পারবে না সেই তারিখ  লিখি। এরপর OK ক্লিক করি। আমাদের কাজ শেষ।
উপরের চিত্রে ০১/০১/১৯৮৪ তারিখ দিলাম। এখন যেসব আবেদনকারীর জন্ম উক্ত তারিখের পূর্বে তাঁরা উক্ত চাকুরিতে আবেদন করতে পারবেন না। কেননা ওই ডাটা লিখলেই ইরর মেসেজ দেখাবে। আজ এই পর্যন্তই, আগামি পর্বে কিভাবে Data Validation এর মাধ্যমে Drop Down List তৈরি করতে হয় তা নিয়ে আলোচনা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৬] :: Salary Sheet তৈরি

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৬] :: Salary Sheet তৈরি:-

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা IF Function নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা IF Function এর মাধ্যমে আরও কিছু জটিল শর্তপুরন করে  বিগত ৫ টি পর্বে  যা শিখেছি তা দিয়ে একটি Salary Sheet তৈরি করবো। তাহলে চলুন শুরু করি।
Salary Sheet তৈরি করার আগে আমাদের জানতে হবে শর্তগুলো কি কি ? আসুন জেনে নেই উক্ত প্রতিষ্ঠানের শর্তগুলো (IF Function ভালোভাবে আয়ত্ত করার জন্য কিছুটা শর্ত জটিল করা হয়েছে)।

শর্তসমূহ

১। House Rent:  বেসিক ১১০০০ টাকা এর সমান বা বেশি হলে House Rent হবে বেসিক এর ৫০% তবে কোনমতেই তা ৬২০০ টাকা এর কম হবে না। বেসিক ১১০০০ টাকা এর কম হলে House Rent হবে বেসিক এর ৬০% তবে কোনমতেই ৩৪০০ এর কম হবে না।
২। Medical Allowance:  সকল কর্মকর্তা/ কর্মচারী মাসিক ১০০০ টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।
৩। Conveyance Allowance: সকল কর্মকর্তা/ কর্মচারী মাসিক বেসিক এর ১০% হারে Conveyance Allowance পাবেন শুধুমাত্র যাদের বেসিক ২৫০০০ টাকা  বা তার উপরে তাঁরা ব্যাতিত। তাঁরা কোম্পানির নিজস্ব গাড়ি ব্যবহার করবে বিধায় যাতায়াত ভাতা পাবে না।
৪। Provident Fund: সকল কর্মকর্তা/ কর্মচারীর নিকট হতে ভবিষ্যৎ তহবিলের জন্য বেসিক এর ১০% হারে Provident Fund কাঁটা হবে।
৫। Welfare Fund: বেসিক এর ১% হারে Welfare Fund এর জন্য টাকা কাঁটা হবে।
৬। Income Tax: যাদের বেসিক ১১০০০ টাকার নিচে তাদের জন্য আয়কর প্রযোজ্য নয়। ১১০০০ টাকা বা এর উপরের বেসিক এর জন্য আয়কর বেসিক এর ৩% তবে ২৫০০০ টাকা বা এর উপরের বেসিক হলে আয়কর ৫% হারে কর্তন হবে।
যাদের কাছে এখনই কঠিন মনে হচ্ছে তাঁরা আমার গত পর্বটি দেখে আসুন

Salary Sheet তৈরি

আসুন প্রথমে নিচের মতো একটি Salary Sheet এর ডাটাবেজ তৈরি করি।
আসুন এখন শর্ত অনুযায়ী ফর্মুলা/ ডাটা ইনপুট করি (প্রথমে বুঝার সুবিধার জন্য সহজ থেকে শুরু করলাম)
Medical Allowance:  চিকিৎসা ভাতার জন্য E2 সেলে ১০০০লিখি।
Provident Fund: Provident Fund নির্ণয়ের জন্য G2 সেলে =C2*10% লিখে ইন্টার দেই।
Welfare Fund: Welfare Fund নির্ণয়ের জন্য H2 সেলে =C2*1% লিখে ইন্টার দেই।
Conveyance Allowance: যাতায়াত ভাতা নির্ণয়ের জন্য F2 সেলে =IF(C2<25000,C2*10%,0) লিখে ইন্টার দেই।
Income Tax: আয়কর নির্ণয়ের জন্য I2 সেলে =IF(C2>=25000, C2*5%, IF(C2>=11000,C2*3%,0)) লিখে ইন্টার দেই।
House Rent: House Rent নির্ণয়ের জন্য D2 সেলে কার্সর রেখে ফর্মুলা বার এ =IF(C2>=11000,IF(C2*50%<=6200,6200,C2*50%),IF(C2*60%<=3400,3400,C2*60%)) লিখে ইন্টার দেই।
তাহলে আমরা নিচের চিত্রের মত দেখতে পাবো। এখানে একটা জিনিশ লক্ষণীয়  GM মহোদয় কোম্পানির গাড়ি ব্যবহার করেন বিদায় শর্ত মোতাবেক তার কোন Conveyance Allowance নাই।
Total: এখন প্রথম জনের মোট বেতন বের করার জন্য J2 সেলে কার্সর রেখে ফর্মুলা বার এ =(C2+D2+E2+F2)-(G2+H2+I2) লিখে ইন্টার দেই। কেননা Besicএর সাথে House Rent, Medical Allowance,  Conveyance Allowance যোগ হচ্ছে আর  Provident Fund, Welfare Fund, Income Tax বাদ যাচ্ছে। এখন আমরা নিচের চিত্রের মত প্রথম জনের Total Salary পেয়ে গেছি।
বাকিদের Total Salary বের করার জন্য আমরা Fill Option সাহায্য নেই। এখন বাকি গুলা বের করতে মাউস দিয়ে D2 সেলে ক্লিক করে মাউস পয়েন্টার D2 সেলের ডানের নিচের কর্নারে নিলে দেখবেনে একটি প্লাস চিহৃ দেখা যাচ্ছে তখন মাউস পয়েন্টারকে ড্রাগকরে (চেপে নিচের দিকে টান দিন)  নিচের দিকে টেনে ছেড়ে দিন । এভাবে পর্যায়ক্রমে E2,F2,G2,H2,I2,J2 সেলে ও করুন। এখন আমদের কাঙ্খিত Salary Sheet টি তৈরি হয়ে গেছে নিচের ছবির মত
http://www.techtunes.com.bd/tutorial/tune-id/311322

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৫] :: IF Function এর ব্যবহার

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৫] :: IF Function এর ব্যবহার:-

IF Function

IF অর্থ হল যদি। IF একটি Logical ফাংশন। এর মাধ্যমে কোন একটি বা একাধিক শর্ত সাপেক্ষে আমার বর্তমান ডাটা এর অবস্থান কি হবে তা জানা যায়। এখন কঠিন মনে হলে ও আস্তে আস্তে আমাদের কাছে পরিস্কার হয়ে যাবে।
IF Function এর Structure হল
=IF(logical_test, value_if_true, value_if_false)
বাংলায় করলে এমন দাড়ায়     =যদি (শর্ত, শর্ত সত্য হলে কি হবে, শর্ত মিথ্যা হলে কি হবে)
আসুন আমরা নিচের কয়েকটি উদাহরণ এর মাধ্যমে IF Function ব্যবহার করে বিভিন্ন শর্ত অনুযায়ী ফর্মুলা বানানোর চেষ্টা করি।

উদাহরণ ১

নিচে কয়েকজন ছাত্রের একটি বিষয়ের মার্ক দেয়া আছে। শর্ত হল যারা ৩৩ এর কম পেয়েছে তাঁরা ফেল বাকিরা পাশ করেছে।


আমরা দেখতে পাচ্ছি B কলামে মার্ক দেওয়া আছে। আমরা C কলামে রেজাল্ট বের করবো। আমরা প্রথমে B2 সেল এর রেজাল্ট দেখতে চাই। শর্ত হল ৩৩ এর কম হলে ফেল অন্যথায় পাশ। এখন C2 কলামে কার্সর রেখে ফর্মুলা বার এ লিখি =IF(B2>33, "Fail", "Pass") ।  এরপর ইন্টার দেই। এতে আমরা প্রথম ছাত্রের রেজাল্ট দেখতে পেলাম।

ফর্মুলাটি আমরা এভাবে ও লিখতে পারি =IF(B2<=33, "Pass", "Fail") । অর্থাৎ ৩৩ এর সমান বা বেশি হলে পাশ অন্যথায় ফেল। এখন Fill অপশন ব্যবহার করে একনিমিষেই বাকি ছাত্রদের রেজাল্ট দেখতে পারি।

যারা Fill অপশন এর ব্যবহার জানেন না তাঁরা আমার এই পোস্ট টি দেখতে পারেন আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৩]

উদাহরণ ২

শর্তঃ যাদের মাসিক আয় ২০০০০ টাকা বা এর বেশি তাদের আয়কর ৩%, অন্যথায় ২% (২০০০০ টাকা এর কম হলে ২%)।
নিচের ছবিতে কয়েকজনের মাসিক আয় দেয়া আছে। প্রথম জনের আয়কর বের করতে হলে C2 সেলে কার্সর রেখে ফর্মুলা বার এ   =IF(B2<=20000,B2*3%,B2*2%) লিখি।


এখন ইন্টার দিলে প্রথম জনের আয়কর কত হল তা দেখতে পাবো। এরপর Fill অপশন ব্যবহার করে আমরা বাকিদের আয়কর বের করতে পারবো।

উদাহরণ ৩

১ম শর্ত : মার্ক ৭৫০ বা এর বেশি হলে STAR
২য় শর্ত: মার্ক ৬০০-৭৪৯ এর মধ্যে হলে First Division
৩য় শর্ত: মার্ক ৪৫০-৫৯৯ এর মধে হলে Second Division
৪র্থ শর্ত: মার্ক ৩৩০-৪৪৯ এর মধ্যে হলে Third Division
৫ম শর্ত: মার্ক ৩৩০ এর কম হলে Fail
সংক্ষেপে: মার্ক ৭৫০ এর সমান বা বেশি হলে STAR, ৬০০ এর সমান বা বেশি হলে First Division, ৪৫০ এর সমান বা বেশি হলে Second Division, ৩৩০ এর সমান বা বেশি হলে Third Division অন্যথায় Fail
নিচের চিত্রে B কলামে কয়েকজন ছাত্রের পরীক্ষার মার্ক দেওয়া আছে। আমরা C কলামে তাদের রেজাল্ট বের করতে চাই। এখন প্রথম ছাত্রের রেজাল্ট বের করার জন্য C2 সেলে কার্সর রেখে ফর্মুলা বার এ =IF(B2>=750,"STAR",IF(B2>=600,"First Division",IF(B2>=450,"Second Division",IF(B2>=330,"Third Division","Fail")))) লিখি। এখানে একটা জিনিশ লক্ষণীয় যে কয়টা First Bracket হবে ঠিক ততোগুলোই শেষে ক্লোজ করতে হবে, অন্যথায় error দেখাবে।


এখন ইন্টার চাপলে আমরা প্রথম ছাত্রের রেজাল্ট দেখতে পাবো। এরপর Fill অপশন ব্যবহার করে আমরা বাকি ছাত্রদের রেজাল্ট পাবো।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৪] :: Freeze অপশন ও Chart তৈরি

আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৪] :: Freeze অপশন ও Chart তৈরি:-

আশা করি সবাই ভালো আছেন। গত পর্বটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন ও চর্চা করেছেন। গত পর্বটি প্রকাশিত হওয়ার পর আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি।  আপনাদের উপকারে এসেছে, নতুন কিছু জানতে পেরেছেন জেনে ভালো লেগেছে। আজ আমরা Freeze  ও Chart অপশন  নিয়ে আলোচনা করবো।

Freeze অপশন

যখন বেশ কয়েকটা কলাম ও অনেকগুলো রোতে ডাটা থাকে তখন  Scroll করলে প্রথম রো টি দেখা না যাওয়ায় কোন ডাটাটি কিসের তা আমাদের বুঝতে অসুবিধা হয়। এই ক্ষেত্রে যদি Scroll করলে ও প্রথম রো টি দেখা যায় তাহলে বেশ ভালোভাবে বুঝা যেত।
নিচের চিত্রে কিছু ডাটা আছে লক্ষ্য করুন।
এখন আমরা Scroll করলে বা নিচের ডাটাগুলো দেখতে চাইলে এইরকম দেখাবে। প্রথম রো টি দেখা না যাওয়ায় ভালোভাবে বুঝা যাচ্ছে না।

এই অসুবিধা দূর করার জন্য নিচের চিত্রের মত View ট্যাব এ গিয়ে Freeze Panesথেকে Freeze Top Row সিলেক্ট করি।
এখন Scroll করলেও প্রথম রো টি দেখা যাবে

এভাবে আপনি চাইলে Freeze First Column সিলেক্ট করে প্রথম কলামটি কে Freeze করতে পারেন।আপনার যদি প্রথম কয়েকটি রো Freeze করার প্রয়োজন হয় তাহলে যেই কয়টা রো আপনার Freeze করা প্রয়োজন তার পরের রো এর প্রথম সেলে  কার্সর রেখে নিচের চিত্রের মত Freeze Panes সিলেক্ট করুন। যদি দ্বিতীয় সেলে কার্সর রাখেন তাহলে রোগুলোর পাশাপাশি প্রথম কলামটি ও Freeze হয়ে যাবে।

পূর্বের অবস্থায় ফিরে যাবার জন্য অর্থাৎ Unfreeze করার জন্য নিচের চিত্রের মত Unfreeze Panes এ ক্লিক করুন।

Chart তৈরি

Excel এ খুব অল্প সময়েই অনেক দৃষ্টিনন্দন চার্ট তৈরি করা সম্ভব। এর মাধ্যমে যে কোন রিপোর্ট সম্পর্কে সংক্ষেপে ধারনা পাওয়া যায় ও তুলনামুলক বিশ্লেষন করা যায়। চার্ট তৈরি করার জন্য আমাদের শুদু ডাটা দিতে হবে বাকি দায়িত্ব এক্সেল এর উপর ছেড়ে দিন। আসুন তাহলে কাজ শুরু করি। আসুন আমরা নিচের চিত্রের মত SSC ২০১৪ পরিক্ষায় কতজন কোন গ্রেড পেয়েছে তার একটা ডাটা লিখি।

এখন সেলগুলো সিলেক্ট করে Insert ট্যাব হতে Chart গ্রুপ এর Pie টাইপ এ ক্লিক করে যে কোন একটি ফরম্যাট সিলেক্ট করি। আমি এখানে 2-D এর প্রথম ফরম্যাট টাই সিলেক্ট করলাম।

সাথে সাথে নিচের ছবির মতো চার্ট তৈরি হয়ে গেল।

আপনি Chart Style ও  Chart layout পরিবর্তন করে দেখতে পারেন। ইচ্ছে করলে  Chart Type ও পরিবর্তন করতে পারেন। যেমন আমি নিচের চিত্রে Chart Layout পরিবর্তন করে দেখালাম। এর মাধ্যমে কত পারসেন্ট কোন গ্রেড পেল তা জানা গেল।

আরেকটি উদাহরণ:

আমরা গত ৫ বছরে SSC ও HSC পরীক্ষায় কতজন করে A+ পেয়েছে তার একটা ডাটা লিখি। এখন পূর্বের নেয় সেলগুলো সিলেক্ট করে Insert ট্যাব এর Chart গ্রুপ হতে Column থেকে একটা 2-D টাইপ সিলেক্ট করলাম। সাথে সাথেই আমাদের কাঙ্ক্ষিত চার্ট পেয়ে গেলাম।
আপনারা বিভিন্ন ধরনের চার্ট টাইপ, চার্ট লে-আউট, চার্ট স্টাইল পরিবর্তন করে দেখবেন। যত চর্চা করবেন তত শিখবেন তাহলেই সুন্দর সুন্দর বাহারি চার্ট তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।